Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

সাতক্ষীরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময় শহরের বাইপাস এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের সুলতানপুর এলাকায় এসব ঘটনা ঘটে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগ এ মিছিলের আয়োজন করে।

এ ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়।

ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর গণমাধ্যমকে জানান, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন তিনি।

তবে যুবলীগের কোনো কর্মসূচির ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।