Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সবুজ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

 

নিহত সবুজের সহকর্মী জহিরুল বলেন, আশকোনা এলাকায় ১০তলা ভবনের নয়তলায় কাজ করছিল সবুজ। অসাবধানবশত নয়তলা থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়।

 

পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সবুজকে মৃত ঘোষণা করেন।

 

সে দক্ষিণখাণের আশকোনার আমতলা এলাকায় থাকতো। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি দক্ষিণখান থানাকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।