Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে পথচারী নিহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে পথচারী নিহত

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ মাথায় পড়ে আবুল বাছের সোহেল (৩০) নামে পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে খিলগাঁও ভুইয়াপাড়া নুরানী মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। তখন নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠাই।

 

মৃতের বড় ভাই আবুল কাশেম স্বপন বলেন, তিনি ভুইয়াপাড়া এলাকায় স্ত্রী রোখসানা আক্তার ও ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন। আমাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বটতলী গ্রামে।

 

তিনি বলেন, বিকেলে বাসা থেকে নুরানী মসজিদের পাশে চা খেতে গিয়েছেন। তখন পাইলিংয়ের পাইপ আমার ভাইয়ের মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।