Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঈমান আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ঈমান আলী দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোনায়েম হোসেন জানান, ঈমান আলী সকালে আব্দুল করিম নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার কাজ তদারকি করতে গিয়েছিলেন।

 

সেখানে তিনি নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন। এসময় তিনি হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনায় যাওয়ার পথে দুপুর ১টার দিকে তিনি মারা যান।

 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।