Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাপা প্রার্থীর

admin • 23 Dec 2023, 01:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাপা প্রার্থীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন। তিনি দলীয় প্রতীক নিলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

শুক্রবার রাতে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর নির্বাচনী অফিসে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন জাকির হোসেন।

   

এসময় জাকির হোসেন বলেন, '১৭ ডিসেম্বর পর্যন্ত মাঠে ছিলাম। বেশ কয়েকটি নির্বাচনী অফিসও করা হয়েছিল। নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু ১৭ ডিসেম্বর বিকেল ৪টার পর থেকে সব শেষ হয়ে গেছে। জাতীয় পার্টির নেতা জিএম কাদের স্যার মাঠে নেই। তাঁর কোনো নির্দেশনাও পাওয়া যাচ্ছেনা।'

 

২৬ আসন ভাগাভাগির প্রশ্ন করা হলে জাকির হোসেন বলেন, 'জিএম কাদের স্যার ভিক্ষার দান প্রত্যাখান করেছেন। ১৭ ডিসেম্বর ৪টার আগে ভাগাভাগির সংবাদ পেলে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতাম। এখন যেহেতু প্রত্যাহারের সুযোগ নেই তাই ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এই মুহূর্তে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিচ্ছি। আমার কোনো নেতা-কর্মী আর নির্বাচনী মাঠে নেই।'

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রায়গঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শের আলী, সদস্য মোর্তজা সরকার, পাঙ্গাসী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য মো. ওয়াজেদ আলীসহ আরও অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।