Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

নির্বাচনে ৩৩ কেন্দ্রে হেলিকপ্টার চান কর্মকর্তারা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নির্বাচনে ৩৩ কেন্দ্রে হেলিকপ্টার চান কর্মকর্তারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের উপকরণ পাঠানোর জন্য ৩৩ কেন্দ্রে হেলিকপ্টার প্রয়োজন। এ কেন্দ্রগুলো সব পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় অবস্থিত।

 

এ জন্য পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার কর্মকর্তারা এ কেন্দ্রগুলোতে ভোটের উপকরণ পৌঁছানোর জন্য হেলিকপ্টার চেয়েছেন।

 

সোমবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

 

এর আগে হেলিকপ্টারের চাহিদা চেয়ে সম্প্রতি রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের বরাবর চিঠি দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের সই করা চিঠি পার্বত্য তিন জেলার নির্বাচন অফিসার বরাবর পাঠানো হয়।

 

সোমবার সেই চিঠির উত্তরে ৩৩ কেন্দ্রের কথা জানান এই তিন জেলার নির্বাচন কর্মকর্তারা।

 

খোঁজ নিয়ে জানা যায়, এই তিন জেলার মধ্যে খাগড়াছড়ি জেলায় তিনটি, বান্দরবান জেলায় ১২টি ও রাঙ্গামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র রয়েছে।

 

এই কেন্দ্রগুলোতে হেলিকপ্টারের প্রয়োজন বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিলো যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী মালামাল পাঠানো এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার কাজে হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে।

 

এ ছাড়া এর আগেও পার্বত্য অঞ্চলের দুর্গম ভোটকেন্দ্রগুলোতে যাতায়াত ও ভোটের উপকরণ পাঠাতে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছে ইসি। এবারও সেটাই ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।