সংবিধানে নির্বাচনকালীন সরকারের কথা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন তাঁর কতজন মন্ত্রী প্রয়োজন।’
আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তাঁর কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময়ে প্রয়োজন, কতজন প্রয়োজন না।
প্রয়োজন থাকলে সকলেই থাকবে। আর তিনি যদি মনে করেন ছোট করবেন, সেটাও তিনি করতে পারেন। এটা তার এখতিয়ার। সংবিধান তাঁকে সেই ক্ষমতাই দেয়।’
আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সংসদের শেষ অধিবেশন সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘চলতি মাসে সংসদের শেষ অধিবেশনে অনেক কিছু নিয়েই আলোচনা হবে।’





