Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নিরাপত্তা প্রহরীদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি কুবি ছাত্রশিবিরের

Mamun • 01 Apr 2025, 05:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিরাপত্তা প্রহরীদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি কুবি ছাত্রশিবিরের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা প্রহরীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।   রবিবার (৩১ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে প্রশাসনিক ভবন, অনুষদ সমূহ এবং পাঁচটি হলের নিরাপত্তার দায়িত্বে থাকা ২৫ জন আনসার ও নিরাপত্তা প্রহরীদের মাঝে খাবার বিতরণ করা হয়।   এ বিষয়ে কুবি শিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার জন্মলগ্ন থেকেই এদেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। ছাত্রদের ইসলামি আদর্শে উজ্জীবিত করা আমাদের বুনিয়াদি লক্ষ্য। ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা ভাইদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা তারই একটি অংশ।"   তিনি আরও বলেন, "ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব। আমরা চাই, এই ক্ষুদ্র প্রয়াস সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করুক। আল্লাহ আমাদের সবার নেক আমল কবুল করুন।"   উল্লেখ্য, ঈদের দিন যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছে, তখন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ও প্রহরীরা তাদের দায়িত্ব পালন করছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এ উদ্যোগ গ্রহণ করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।