Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

admin • 20 Mar 2024, 10:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

মানিকগঞ্জে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) দুপুরে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

 

নিহতের নাম মো. মোসাদ্দেক। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের ওবাইদুর রহমানের ছেলে।

 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোসাদ্দেক বালুবোঝাই ট্রাক নিয়ে তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় তিনি ট্রাক থেকে লাফ দিতে গিয়ে নিচে চাপা পড়ে।

 

পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।