Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলীর মৃত্যু, ইউএনওসহ আহত ৩ কর্মকর্তা

admin • 03 Dec 2023, 06:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলীর মৃত্যু, ইউএনওসহ আহত ৩ কর্মকর্তা

পঞ্চগড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত অন্য দুজন হলেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার।

 

শনিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী ছিলেন।

   

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রকৌশলী আবু সাঈদ তেঁতুলিয়া বেড়াতে এসে রাতে তেঁতুলিয়ার সরকারি গাড়িতে ইউএনও ফজলে রাব্বির সঙ্গে পঞ্চগড়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মুক্তাঞ্চল এলাকার চাওয়াই সেতুর আগে চেকরমারী বাকে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রকৌশলী আবু সাঈদ।

স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল হতে আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গাড়িটি অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

   

দুর্ঘটনার খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট আহত কর্মকর্তাদের দেখতে হাসপাতালে ছুটে যান ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, রাতে তেঁতুলিয়া থেকে ইউএনও মহোদয়সহ আহতরা পঞ্চগড়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। তবে ইউএনও মহোদয় সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। নতুন প্রযুক্তিতে সড়ক সংস্কার করার কারণে পঞ্চগড় - বাংলাবান্ধা হাইওয়ে তে নিয়মিত দূর্ঘটনা ঘটছে । এ ক্ষুদ্ধ ঐ পথে চলাচলকারীরা।।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।