Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

নিমকোতে নতুন ডিজি, বীমা কর্পোরেশনে এমডি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নিমকোতে নতুন ডিজি, বীমা কর্পোরেশনে এমডি

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) নতুন মহাপরিচালক (ডিজি) এবং সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক হয়েছেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা।

 

আর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হারুন অর রশিদকে সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

 

অন্যদিকে, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ জুলাইয়ের প্রজ্ঞাপনে উল্লিখিত ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জিনাত আরাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মহাপরিচালক হিসেবে বদলি’ আদেশের অংশটুকু বাতিল করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।