Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে কুবি

admin • 15 Dec 2024, 05:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিত ভর্তি পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

 

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এবিষয়ে রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, গুচ্ছ থেকে বের হয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, এপ্রিলের ১৮, ২৫ ও ২৬ তারিখে ভর্তি পরীক্ষা নেওয়ার সময় ধরা হয়েছে।

 

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সাধারণ শিক্ষার্থীরা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ভিসিকে গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদাণ করেন। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলে সম্মিলিত সকল সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।