Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
জেলার খবর

নিখোঁজের ৪২ ঘণ্টা পর দুই পর্যটকের মরদেহ উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নিখোঁজের ৪২ ঘণ্টা পর দুই পর্যটকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭) নামে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার চিৎমরম ইউনিয়ন এর কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দাশ ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। তাদের লাশ সকাল সাড়ে সাতটার পর একই স্থানে ভেসে উঠেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ জানান, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুর একই স্থানে গোসল করতে নেমে নদীতে ডুবে যায় ওই দুই পর্যটক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।