Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

নিখোঁজের দু'দিন পর টেইলরের দ্বিখন্ডিত মরদেহ মিললো মর্গে

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নিখোঁজের দু'দিন পর টেইলরের দ্বিখন্ডিত মরদেহ মিললো মর্গে

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের দু'দিন পর টেইলার্স মালিকের দ্বিখন্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে সন্ধান মিলেছে। রোববার দুপুরে মর্গ থেকে মরদেহ সনাক্ত করেছেন নিহতের স্বজনরা।

 

নিহত টেইলার্স মালিক পৌর সভার ২ নং ওয়ার্ডের এলঙ্গীপাড়া গ্রামের বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিনয় বিশ্বাস (৫৫)। অনুপম টেইলার্স নামে কুমারখালী বাজারে তার টেইলার্স রয়েছে।

 

জানা যায়, শুক্রবার সকালে টেইলার্স মালিক বিনয় বিশ্বাস দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে বাড়িতে না ফিরলে সম্ভাব্য সকল জায়াগায় খোঁজাখুঁজি করে সন্ধান না মিললে ওই রাতেই কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার দুপুরে বিনয় বিশ্বাসের দ্বিখন্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন তার পরিবার।

 

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা শাটল ট্রেন পাঁচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি রেললাইনে মাথা দেন এবং দ্বিখণ্ডিত হয়ে মারা যান। পরিচয় না মিলায় মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, শুক্রবার টেইলার্স মালিক নিখোঁজ হবার সাধারণ ডায়েরি করেন তার পরিবার। রোববার রাজবাড়ী সদর হাসপাতাল মর্গ থেকে রেলে কাটা দ্বিখণ্ডিত নিখোঁজ টেইলার্স মালিকের মরদেহ সনাক্ত করেছেন তার স্বজনরা। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।