Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নিখোঁজের এক দিন পর কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 29 Apr 2023, 09:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নিখোঁজের এক দিন পর কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে নিখোঁজের একদিন পর হেলেনা আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের ববনপুর (বাঘমারা) শ্মশানঘাট থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে একই ওয়ার্ডের চাসকপাড়ার হেলাল মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক কৃষক তার জমিতে পটল ওঠাতে যান। এ সময় শ্মশানঘাটের একটি গাছে ঝুলন্ত অবস্থায় হেলেনা আক্তারের মরদেহ দেখতে পান। পরে এ ঘটনা তারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ এসে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচা মাসুদ আলী জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে হেলেনা আক্তার নিখোঁজ হয়। পরে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে তার পরিবার। আজ মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তার মৃত্যুর রহস্য জানার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।