কুষ্টিয়ার দৌলতপুরে এক নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন (২৫) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে হাসপাতালে কর্তব্যরত ওই নারী চিকিৎসককে বিভিন্ন অঙ্গভঙ্গি ও অশ্লীল ভাষায় কথা বলার অপরাধে সাগরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। দীর্ঘ দিন ধরেই ওই যুবক আমাদের এই নারী চিকিৎসককে হয়রানি করে আসছিলেন। এর আগে ওই যুবককে কয়েকবার সতর্ক করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সাগর উপজেলার সদর ইউনিয়নের বিপ্লব হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, হাসপাতালের এক নারী চিকিৎসককে হয়রানির অভিযোগে সাগর হোসেন নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।





