Tuesday, 3 November 2026
শিরোনাম
বিনোদন

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আইনি নোটিশ পেলেন জায়েদ খান

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আইনি নোটিশ পেলেন জায়েদ খান

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ চর্চিত ইস্যু ‘নারী কিসে আটকায়’। এই প্রসঙ্গে জায়েদ খান উক্ত মন্তব্যটি করেন। তবে এই কথা বলে আইনি নোটিশ পেয়েছেন তিনি।

 

চিত্রনায়ক জায়েদ খানকে আইনি নোটিশ পাঠিয়েছেন মুনিরা মান্নান নামে একজন নারী আইনজীবি। নোটিশে জানানো হয়, ২৪ ঘন্টার মধ্যে এই বক্তব্য প্রত্যাহার না করলে জায়েদ খানের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

 

নোটিশে ওই আইনজীবী উল্লেখ করেন, ‘১২/০৮/২০১৩ইং তারিখে একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে ‘‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’’ বক্তব্যটি প্রদান করেন। যা বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। ’

 

নোটিশে আরও বলা হয়, আপনার উপরোক্ত এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে।

 

যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞা স্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে আপনার মত একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।

 

সবশেষ নোটিশে বলা হয়েছে, আপনি আপনার ‘নারী জায়েদ খান আটকায়’ উক্ত বক্তব্যটি আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হইল এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে বিরত না থাকলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।