Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নারীকে দিয়ে গরু চুরি, গ্রেপ্তার ৩

admin • 03 Dec 2023, 08:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নারীকে দিয়ে গরু চুরি, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের ছোনগাছায় নারীকে দিয়ে গরু চুরিকালে তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার সকালে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর বালিঘুগরী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক চোর চক্রের সদস্যরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার নলিচাপাড়া এলাকার সাইদুলের স্ত্রী সীমা বেগম (৩৫), একই এলাকার মৃত রুবেলের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মিরপুর রেলওয়ে কলোনী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রাব্বি (২৩)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সীমা বেগম নামে এক নারীকে দিয়ে মাঠ থেকে গরু তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়।

পরে ওই নারীসহ আরো দুজনকে আটক করে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে পুলিশ। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।