Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

নারায়ণগঞ্জে দেওয়ানবাগ শরীফে হামলা-ভাঙচুর, আগুন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে দেওয়ানবাগ শরীফে হামলা-ভাঙচুর, আগুন

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় দেওয়ানবাগ শরীফে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতেরা হলেন মো. শাহনেওয়াজ (৬০), মো. শিমুল (৩৬), ওসমান গণি (৭০) ও জাকির (৩২)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানবাগ শরীফে মাজারবিরোধী কিছু লোকজন প্রবেশ করে প্রথমে মাজার ভাঙচুর করে। স্থানীয়দের কয়েকজন বাধা দিলে তাদের মারধর করে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দেওয়ানবাগীর আস্তানায় কে বা কারা হামলা করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।