Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল প্রত্যাহার

admin • 16 Nov 2024, 09:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে অর্ধবেলা হরতাল প্রত্যাহার

ঢাকা-নারায়ণগঞ্জ রোডে যাত্রীবাহী বাস ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া করায় পূর্বঘোষিত রোববারের অর্ধবেলা হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

 

আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এর আগে জেলা প্রশাসন ও পরিবহন মালিক সমিতি জরুরি সভা ডেকে বাস ভাড়া কমানোর কথা জানায়।

আজ শনিবার সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রফিউর রাব্বি বলেন, বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হোক তা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম চায় না। একই সাথে পরিবহন খাতে নতুন করে কোনো মাফিয়া, চাঁদাবাজ ও গডফাদারের রাজত্ব মেনে নেওয়া হবে না। ঢাকা-নারায়ণগঞ্জ পথে ননএসি বাসের ভাড়া ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করায় সার্বিক দিক বিবেচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণ হওয়ার হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

এর আগে গত ২১ দিনব্যাপী ঢাকা-নারায়ণগঞ্জ-সড়কে যাত্রীবাহী বাসের ভাড়া কমানোর দাবিতে আন্দোলন শুরু করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এতে সমর্থন জানান পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ১৭ কিলোমিটারের ভাড়া দীর্ঘদিন যাবত যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা আদায় করছে বাস মালিকরা। এ রুটে প্রতিদিন ৬০ হাজার মানুষ যাতায়াত করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।