জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে পান্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাতের দিকে এ ঘটনা ঘটে।
নিহত পান্না গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মসজিদে শবে-বরাতের নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি রাত দশটার দিকে বাড়িতে ফিরে ঘরে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় গ্রামবাসীরা ছুটে এসে ঘরে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালানো হচ্ছে।





