Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
এক্সক্লসিভ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ ৪ জনের জামিন

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক সাজেদুর রহমান শুভ্রসহ চারজনকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) সংশ্লিষ্ট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে, শ্রম আইনের একটি মামলায় আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বুধবার ভোরে বনানী থেকে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত থেকে ওই বাসাটি ঘেরাও করে রাখে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এতে সহযোগিতা করে বনানী থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানে গ্রেপ্তার করতে এসেছিল। শুনেছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

অপরদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফরোজা খানম এশিয়া পোস্টকে বলেন, ‘নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু অভিযানে থাকা দল এখানো আসামিকে থানায় নিয়ে আসেনি।’

পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২৫ সালে একটি মামলা হয়। যার মামলা নং-১৫৯। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তারপর তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল।

গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা নাম-পরিচয় গোপন রাখার শর্তে এশিয়া পোস্টকে জানান, বনানীর ওই বাসার সামনে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করলেও ভবনের ভেতরে পুলিশ প্রবেশ করতে পারছিল না। ভেতরে অবস্থানরত শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীরা পুলিশ সদস্যদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে বাধা সৃষ্টি করেছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।