Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

নান্দাইলে মসজিদের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
নান্দাইলে মসজিদের তালা ভেঙে দুর্ধর্ষ  চুরি

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের তালা ভেঙে ২ টি আইপিএস মেশিন, ২টি ব্যাটারি ও একটি এমপ্লিফায়ার চুরি করেছে দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের একটি প্রতিষ্ঠান বাইতুল আমান জামে মসজিদে এ চুরির এ ঘটনা ঘটে।

আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার জানান, গত মঙ্গলবার এশার নামাজ শেষে প্রতিদিনের মতো তালা লাগিয়ে চলে যান মুসুল্লিরা। ভোরে ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের দরজায় লাগানো তালাটি ভাঙা অবস্থায় দেখতে পান মোয়াজ্জিন। পরে ভেতরে গিয়ে দেখেন মসজিদের দুটি আইপিএস, ২টি ব্যাটারি ও একটি এমপ্লিফায়ার চুরি হয়ে গেছে।

বাইতুল আমান জামে মসজিদের মোয়াজ্জিন মো. সোহাগ মিয়া জানান, ফজরের আজান দিতে এসে দেখি মসজিদের দরজার তালা ভাঙা। পরে ভিতরে গিয়ে দেখা যায়, মসজিদের দুটি আইপিএস, ২টি ব্যাটারি ও একটি এমপ্লিফায়ার নেই।

মসজিদ কর্তৃপক্ষের দাবি চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

এদিকে গত সোমবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদেও একটি বেটারি চুরির ঘটনা ঘটে।

মসজিদে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়রা হতবাক ও আতন্কগ্রস্থ হয়ে পড়েছেন। এবিষয়ে প্রশাসনের নিকট দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তারা।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দকে মুঠোফোনে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু বলেন, মসজিদে চুরির ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমাকে কেউ জানায়নি। তবে এটি নিঃসন্দেহে উদ্বেগজনক। এবিষয়টি নিয়ে ওসির সাথে কথা বলবেন বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।