Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নানাকে দেখে দৌড়, ট্রাকচাপায় প্রাণ গেল নাতির

admin • 17 Jun 2023, 08:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নানাকে দেখে দৌড়, ট্রাকচাপায় প্রাণ গেল নাতির

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে পাথর বোঝায় ট্রাকচাপায় এক শিশু (৩) নিহত হয়েছেন। শনিবার (১৭ জুন) বিকেল ৫টায় শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু একই উপজেলার ঢোড়বোনা গ্রামের মো.নাঈম আলীর ছেলে আরাফাত হোসেন (৩)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশু আরাফাত অটোরিকশায় মায়ের সঙ্গে হরিনগর নানার বাড়িতে যায়। এ সময় অটোরিকশা থেকে নামার সময় শিশুটি তার নানাকে দেখে দৌড় দেয়।

 

এমন সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।