Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

নাটোর সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নাটোর সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে সদ্য ভূমিষ্ট এক কন্যা শিশু চুরি হয়ে গেছে। ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ। শুক্রবার (৯ জুন) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মো. মাহফুজুর রহমান ও মোছা. হাসনা হেনা (২৫) দম্পতির সন্তান।

শিশুটির চাচা মো. মিজানুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সকালে গৃহবধূ হাসনা হেনার প্রসব ব্যথা শুরু হলে দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুর ১২টার দিকে হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা শিশুর জন্ম হয়। সারারাত রোগীর আত্মীয়রা মা ও শিশুটিকে দেখভাল করেন। পরে শুক্রবার সকালে শিশুটির দাদি ও তার মাকে হাসপাতালে রেখে বাকিরা সবাই বাড়িতে যান।

বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির দাদি ও মা হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। এ সময় হঠ্যৎ একজন মাস্ক পরিহিত নারী এসে শিশুটিকে কোলে নিয়ে ডাক্তার আসবে বলে শিশুটির মাকে বিছানা থেকে বসতে বলেন। মুহূর্তেই শিশুটিকে নিয়ে চলে যান ওই নারী। এ সময় শিশুটির দাদির চিৎকারে হাসপাতালের লোকজন আসেন। সবাই খোঁজাখুঁজি করেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। পরে হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা যায়- মূল গেট থেকে শিশুটি নিয়ে ওই নারী একটি অটোরিকশা যোগে দ্রুত চলে যান।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, বিষয়টি জানার পরই নবজাতক শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।