Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

নাটোরে যাত্রীবাহী বাস থেকে জাল টাকাসহ আটক ৫

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নাটোরে যাত্রীবাহী বাস থেকে জাল টাকাসহ আটক ৫

নাটোরে একটি যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, আরিফ হাওলাদার, আরিফ হোসেন, মোস্তফা খাঁন, রফিকুল ইসলাম এবং ফেরদৌস হাওলাদার।

 

জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঁদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে জাল টাকাসহ তাদেরকে আটক করা হয়। তারা আলু কিনতে রাজশাহী থেকে রংপুর যাচ্ছিলো।

 

জাল টাকা দিয়ে চাষীদের কাছ থেকে আলু কেনার মাধ্যমে প্রতারণার উদ্দেশ্য ছিল তাদের। এ সময় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।