Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে পুলিশের গাড়ি ভাঙচুর, বিএনপির নেতাসহ আটক ৩

admin • 04 Jan 2024, 10:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নাটোরে পুলিশের গাড়ি ভাঙচুর, বিএনপির নেতাসহ আটক ৩

নাটোরের সিংড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীদের ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ৩ জনকে আটক করেছে।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে সাড়ে ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

আটক ব্যক্তিরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব দাউদার মাহমুদ (৪৩), সিংড়ার মৌগ্রাম গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জার্জিস কাদির(৬২), এলিম সরকারের ছেলে আসাদ আলী(২৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা দাউদার মাহমুদের নের্তৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করছিল বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সদস্যরা দাউদার মাহমুদের মালিকানাধীন সিংড়া ফিলিং স্টেশন এলাকায় পৌছালে বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

 

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ভাংচুর করে বিএনপির নেতাকর্মীরা। এতে পুলিশের একজন সদস্য আহন হন। এরপরেই আওয়ামী লীগ সমর্থকরা দাউদার মাহমুদের মালিকানাধীন সিংড়া ফিলিং স্টেশন ও একটি মিনি বাস এবং ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জেলা বিএনপি যুগ্ম আহবায়কসহ তিনজনকে আটক করে।

 

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নাশকতা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।