Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

নাটোরে ট্রাক উল্টে চালক নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
নাটোরে ট্রাক উল্টে চালক নিহত

নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে চালক নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার নাটোর -ঢাকা মহামড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শফিকুল ইসলাম (২৫) পাবনা জেলার সাথীয়া উপজেলার করোমজা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়।

 

এ সময় সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় মৃদুল নামে আরও একজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাটোর থানার ওসি নাসিম আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।