Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে ওয়ার্ড আ. লীগের কার্যালয়ে আগুন

admin • 03 Dec 2023, 02:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নাটোরে ওয়ার্ড আ. লীগের কার্যালয়ে আগুন

নাটোর শহরের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়।

 

রোববার (৩ ডিসেম্বর) ভোরে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শহরের ভবানীগঞ্জ মোড়ে এলাকায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগে। এ সময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

 

ওসি নাছিম আহমেদ ও ফায়ার সার্ভিসের অফিসার্স ইনচার্জ ফিরোজ কুতুবী বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এছাড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।