Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

নাটোরে আগুনে পুড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নাটোরে আগুনে পুড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বসত ঘরে আগুনে পুড়ে দুই সন্তানসহ এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় স্বামী অলি প্রামাণিককে (৩৫) দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব।

 

নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামের অলি প্রামানিকের স্ত্রী সোমা আক্তার (৩০), দুই সন্তান অনিয়া খাতুন (১০) এবং অমর (৩)।

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক প্রামাণিক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা অলি প্রামানিকের বাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় অলি প্রামানিক ও তার বৃদ্ধ মা ঘর থেকে বের হতে পারলেও তার স্ত্রী ও দুই সন্তান ঘরে আগুনে পুড়ে মারা যায়।

 

এ সময় আগুন নেভাতে গিয়ে স্বামী অলি প্রামানিক দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে নাটোর ও বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।