পিরোজপুরের নাজিরপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত এনামুল হক সরদার (৩০) উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে আসামি এনামুল হক সরদারকে র্যাব-৮ গ্রেপ্তারের পর নাজিরপুর থানায় হস্তান্তর করে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে অভিযুক্ত এনামুল পার্শ্ববর্তী এক বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া জানান, এনামুলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে।





