Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন একজনের

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন একজনের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি একজনের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নাম সুরুত আলম (৪০)। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরার মাঠ এলাকায় সীমান্তে পাহাড়ি মোরগ ধরতে যান কয়েকজন যুবক। এ সময় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

আহত যুবকের নাম সুরুত আলম। তিনি চেরার মাঠ এলাকার বাচামিয়ার ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় পাহাড়ের বন মোরগ ধরতে গিয়েছিল বলে জেনেছি।

 

প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশারতলী ও মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় স্থলমাইন বিস্ফেরণে গত মাসে দুই বাংলাদেশি আহত হয়। সীমান্ত পথে চোরাচালান ও রোহিঙ্গা আনাগোনা ঠেকাতে কাঁটাতারের বেড়া ঘেঁষে মাইন পুতে রেখেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।