Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়।

 

আজ ভারতের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা ছাড়েন তিনি।

 

জি-২০ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। আর সভাপতির এখতিয়ারেই বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী মোদি যে নয়টি দেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, বাংলাদেশ ও মরিশাস তাদের অন্যতম। বাকিগুলো হলো—স্পেন, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মিসর ও নাইজেরিয়া।

 

দুদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে আগামীকাল শনিবার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের সময় অন্তত ১৫টি দ্বিপাক্ষিক বেঠকে অংশ নেবেন। নয়াদিল্লি সফর শেষে আগামী ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।মোদ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।