Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

নরসিংদীর কাপড়ের বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
নরসিংদীর কাপড়ের বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় রোববার (২৯ অক্টোবর) রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

রোববার মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার।

   

তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা হবে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

 

এর আগে, রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার প্রাচ‍্যের ম্যানচেস্টার খ‍্যাত বাবুরহাটের (শেখেরচর) উত্তর পাশে খালপাড় মেইন গলিতে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

   

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও অর্ধশতাধিক দোকান ভস্মিভূত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।