Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নরসিংদীতে ৫ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা

admin • 17 Oct 2023, 11:30 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নরসিংদীতে ৫ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা

নরসিংদীতে জান্নাত আক্তার নামে পাঁচ বছরের এক কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক কিশোর। এ ঘটনায় সোমবার নিহত শিশুর পিতা বাদী হয়ে মামলা করার পর অভিযুক্ত কিশোর মোহাম্মদ শুভ মিয়াকে (১৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, গত শনিবার বাসা থেকে বের হয়ে নিখোঁজের পর দিন রোববার দুপুরে নরসিংদী পৌর এলাকার পূর্ব দত্তপাড়াস্থ পরিত্যক্ত গুদাম এলাকার জঙ্গলে শিশু জান্নাতের মরদেহ পাওয়া যায়। নিহত জান্নাত নরসিংদীর রায়পুরা থানার বাঁশগাড়ি এলাকার মাইন উদ্দিনের মেয়ে। অভিযুক্ত মোহাম্মদ শুভ মিয়া (১৫) একই এলাকার মোহাম্মদ জাকির মিয়ার ছেলে। দুই পরিবার নরসিংদী শহরের পূর্বদত্তপাড়া এলাকার জনৈক আদিলের বাড়ির ভাড়াটিয়া।

ওসি আরও জানান, মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পুলিশ তদন্তে নেমে ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ শুভ মিয়াকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শুভ মিয়া জান্নাতকে হত্যার কথা স্বীকার করে। মামলার পর সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে সে আদালতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে নিজের দোষ স্বীকার করে।

ওসি আবুল কাশেম জানান, প্রাথমিক তদন্তে ও অভিযুক্ত শুভ মিয়ার প্রদত্ত জবানবন্দিতে প্রকাশ পায় শুভ মিয়াকে 'ফটকা' বলে মন্তব্য করায় রাগের বশবর্তী হয়ে পরিত্যক্ত গোডাউনের ভেতরে একা পেয়ে মারধর করে ও শ্বাসরোধ করে জান্নাতকে হত্যা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।