Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নরসিংদীতে বাস-সিএনজি সংর্ঘষে নিহত ৪, আহত ১

admin • 17 Nov 2022, 10:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নরসিংদীতে বাস-সিএনজি সংর্ঘষে নিহত ৪, আহত ১

নরসিংদীর পাঁচদোনায় বাস ও সিএনজির সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সিএনজির আরও ১ যাত্রী।

 

নিহতরা হলেন- পাঁচদোনা গ্রামের একাব্বর মিয়ার ছেলে সিএনজি চালক মজিবুর রহমান (৪০) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলে সিএনজি যাত্রী আমির হামজা (৩৬)। নিহত অপর দুই জনের পরিচয় নিশ্চিত করত পারেনি পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে টঙ্গী-পাঁচদোনা সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পাঁচদোনা মোড় থেকে একটি সিএনজি টঙ্গীর উদ্দেশ্যে ছেড়ে যায়। সিএনজিটি পাঁচদোনার ভাটপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা আমির হামজা নিহত হন। গুরুতর আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় সিএনজি চালক মজিবুর রহমান মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়।

   

সেখানে নেওয়ার পর আরও দুই জন মারা গেছে।মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় ৪ জন মারা গেছে। এর মধ্যে ঘটনাস্থলে ১ জন। হাসপাতালে নেয়ার পথে ১ জন ও ঢাকায় নেয়ার পর আরও দুই জন মারা গেছে। দুই জনের পরিচয় পাওয়া গেছে। অপর দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

   

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।