Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

admin • 07 Sep 2024, 11:29 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

নরসিংদীতে বাসচাপায় আরিফ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরিফ ঢাকার কেরানীগঞ্জের হিজলতলার পশ্চিম বাজনা এলাকার রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন– আরাফাত, হাবিব ও জয়।

 

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরান ঢাকার লালবাগ এলাকার আরিফ, আরাফাত, হাবিব ও জয় নামের চারজন সিলেটে মাজার জিয়ারত শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। দুটি মোটরসাইকেলে করে তারা ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইল এলাকার আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের সামনে এসে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের নিয়ন্ত্রণ হারানো বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ নিহত হন এবং বাকি তিন আহত হন।

 

দুর্ঘটনার খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

 

ইটাখোলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, ইতোমধ্যে নিহতের পরিবারকে জানানো হয়েছে। মরদেহ গ্রহণ করতে তারা আসছেন বলে জানা গেছে। ঘাতক বাসটি জব্দ করা গেলেও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।