Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নয়াপল্টনে সিসি ক্যামেরা বসিয়েছে ডিএমপি, থাকছে ড্রোনও

admin • 27 Oct 2023, 06:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নয়াপল্টনে সিসি ক্যামেরা বসিয়েছে ডিএমপি, থাকছে ড্রোনও

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশে প্রায় ৫০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে সেগুলো বসানো হয়।

 

শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এদিন সেখানে আকাশে ড্রোন উড়াবে পুলিশ। গোয়েন্দা নজরদারির জন্য এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সেগুলো থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করা হবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি সামনে রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, ডিএমপির পক্ষে নয়াপল্টনে ও আশপাশে সিসি ক্যামেরা বসাচ্ছে বেসরকারি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।ইতোমধ্যে বিচারপতি ভবন, আরামবাগ মোড়, বিজয় নগর, পুরান পল্টন, দৈনিক বাংলা মোড় ও রাজারবাগ মোড়সহ সব গলিতে সেগুলো বসানো হয়েছে।

 

কাকরাইল, নাইটঙ্গেল, ফকিরাপুল রাজারবাগ মোড়ে বিদ্যুতের খুঁটিতে ১০ সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিএনপির দলীয় কার্যালয় এবং আশপাশের বাণিজ্যিক ও আবাসিক ভবনের ক্যামেরাও কাজে লাগানো হচ্ছে।

 

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, সমাবেশের দিন সবচেয়ে বেশি ফোর্স মাঠে থাকবে। কোনও দাঙ্গা, হাঙ্গামা হলে সেটা নিয়ন্ত্রণ করবে তারা। কোনও দল ঝুঁকি নিলে পুলিশ বসে থাকবে না। সমাবেশ স্থলে সিসি ক্যামেরা ও ড্রোন থাকবে। গোয়েন্দারা সেগুলো পর্যবেক্ষণ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।