Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ : আরও একজন রিমান্ডে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ : আরও একজন রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় জাবেদ আহম্মেদ নামে একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

এছাড়া ইঞ্জিনিয়ার ফারুক আলম ও মিজানুর রহমান নামের দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাদেরকে সংঘর্ষের ঘটনায় অর্থের যোগানদাতা দাবি করেছে পুলিশ।

 

শনিবার (১০ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

আতাউল্লাহ আসামি জাবেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অপর দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

 

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এছাড়া রাজধানীর কয়েকটি থানায় এ ঘটনায় আরো মামলা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।