Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নবাগত পুলিশ সুপারের সঙ্গে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সৌজন্য সাক্ষাৎ

admin • 06 Sep 2022, 07:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নবাগত পুলিশ সুপারের সঙ্গে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ে করেছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার নেতৃবৃন্দ।

   

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যলয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলীম সরদার, পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, পৌর ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।

     

এসময় সাতক্ষীরা পুলিশ সুপার বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগীতা চাই। সকলের আন্তরিক সহযোগীতায় জেলার সকল আইন শৃংখলা রক্ষা করতে চাই।

   

জেলার মধ্যে কোন ব্যাক্তি বা গোষ্ঠী সাতক্ষীরাকে অশান্ত করার চেষ্টা করলে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন নবাগত পুলিশ সুপার।

মিরর/ খলিল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।