Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

নবম শ্রেণির ছাত্রের হাতে প্রাণ গেল বন্ধুর

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
নবম শ্রেণির ছাত্রের হাতে প্রাণ গেল বন্ধুর

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় নবম শ্রেণির এক ছাত্র তার বন্ধুকে খুন করেছে। সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বন্ধুর হাতে খুন হন স্কুলছাত্র মো. সিফাত মিয়া (১৫। মিরকাদিম পৌরসভার তিলারদিচর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সিফাত ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে ওই পৌরসভার রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। একই এলাকার তার সহপাঠী মো. সোহান (১৫) তাকে গলাটিপে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের পরিবার। ঘাতক সোহান তিলারদি চর এলাকার মো. সোহেলের ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করে।

 

নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, ইফতারের পর দুই বন্ধু সিফাত ও সোহান একসঙ্গে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে যায়। রাতে তারা তিলারদিচর জামে মসজিদ সংলগ্ন বাশের সাঁকোতে ওঠে। এ সময় সিফাত তার বন্ধু সোহানকে ধাক্কা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোহান গলাটিপে ধরে সিফাতের।

 

এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পরে সিফাত। খবর পেয়ে মামাতো ভাই সাঈদসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

   

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ কালাম প্রধান বলেন, রাত সোয়া ৮টার দিকে সিফাত নামে ওই কিশোরকে আনা হয়। আনার আগেই সে মারা গিয়েছিল। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

সদর পুলিশ সুপার সার্কেল খান্দার খায়রুল ইসলাম বলেন, এক বন্ধু অপর বন্ধুকে খুন হয়েছেন। এদের দুজনের বয়স ১৫ বছর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।