Thursday, 5 November 2026
শিরোনাম
জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট
জেলার খবর

নদীতে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের মরদেহ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
নদীতে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর ঝারকাটা নদী থেকে জামালী গবি (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (৮মে) সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।জামালী গবি ওই ইউনিয়নের পূর্ব জটিয়ারপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

 

জানা যায়, সোমবার সকালে উপজেলার ভেলামারি-পূর্ব জটিয়ারপাড়া এলাকায় ঝারকাটা নদী পাড়ে স্থানীয় লোকজন গিয়ে দেখতে পায় একটি লাশ ভাসছে।

 

পরে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ নদী থেকে জামালী গবির লাশ উদ্ধার করে। জামালী গবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত দুইদিন আগে তিনি নিখোঁজ হন।

 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামালী গবির লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পরে জামালী গবির পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করে। জামালী গবি মানসিক ভারসাম্যহীন ছিলো, পানি ডুবে সে মারা গেছে পরিবারের এমন সীকারোক্তিতে কোনো বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।