Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নতুন শিক্ষা কারিকুলামের বইয়ে কোনো ভুল নেই:শিক্ষা উপমন্ত্রী

admin • 02 Jan 2023, 07:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নতুন শিক্ষা কারিকুলামের বইয়ে কোনো ভুল নেই:শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নতুন শিক্ষা কারিকুলামের বইতে কোনো ভুল নেই। সোমবার দুপুরে ঐতিহাসিক লালদিঘী ময়দানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুসলিম হাইস্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নবম-দশম শ্রেণির বইতে ৩১টি ভুল এবং কাগজের মান নিম্নমানের হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপমন্ত্রী বলেন, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এবারের বই ছাপানোর কার্যক্রম চালানো হয়েছে। মন্ডের দাম বেড়ে হেছে, বিদ্যুতের সংকট ছিল। তাই বই ছাপাতে গিয়ে প্রতিকুলতার মুখে পড়তে হয়েছে। কিছু কিছু জায়গায় আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল। তারপরও আমরা সঠিক সময়ে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, এ বছর থেকে নতুন ক্যারিকুলাম শুরু হয়েছে। ষষ্ঠ এবং প্রথম শ্রেণিতে এ বইগুলো যাচ্ছে। নতুন ক্যারিকুলামের বইতে কোনো ভুল নেই। তাছাড়া যে কনটেন্টগুলো দেওয়া হয়েছে সেখানে যদি কোনো ভুল থাকে। তা পরবর্তী এডিশনগুলোতে আমরা নিরসন করতে পারবো। যেহেতু বইগুলো নতুন কারিকুলাম অনুসারে করা হচ্ছে সুতরাং আগামী বছর থেকে পাল্টে ফেলা হবে।

এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলাম চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী করে তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।