Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
আর্ন্তজাতিক

নতুন আতঙ্ক ‘আফ্রিকান সোয়াইন ফিভার’

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
নতুন আতঙ্ক ‘আফ্রিকান সোয়াইন ফিভার’

ভারতে আরও এক নতুন ভাইরাসের আতঙ্ক। নিপা ভাইরাসের পর এবার আতঙ্ক ছড়ালো আফ্রিকান সোয়াইন ফিভারের। দেশটির মনিপুরের ইম্ফল জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এরই মধ্যে একাধিক শূকর এই রোগে আক্রান্ত হয়েছে, মৃত্যুও হয়েছে।

ইম্ফলের এরোইসেমা পিগ ফার্ম থেকেই মূলত এই ভাইরাস ছড়াচ্ছে বলে জানা গেছে। এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানের প্রশাসনের পক্ষ থেকে।

দ্রুত এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, জীবিতই হোক বা মৃত, কোনো শূকরকেই যেখানে আছে, সেখান থেকে সরানো যাবে না। আর ওই শূকরদের সংস্পর্শে কোনো প্রাণী বা কোনো দ্রব্য যাতে না আসে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

এই ভাইরাস যে শুধু রোগের আতঙ্ক ছড়ায় তাই নয়, এতে ব্য়বসায়ীদেরও বিপুল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলেও জানা গেছে। মনিপুরের শূকরের মাংস খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়। তাই এই মাংসের ব্যবসা করে বিপুল লাভ করেন ব্যবসায়ীরা। এবার রোগের কারণে প্রচুর শূকর মারা যাওয়ায় ব্যবসায় বিপুল ক্ষতি হচ্ছে।

শুক্রবারই (১৪ অক্টোবর) এই সোয়াইন ফিভারের কথা নিশ্চিত করেছে মনিপুরের পশুপালন দপ্তর। ইম্ফলের ওয়েস্ট ডেপুটি কমিশনার জানিয়েছেন, ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: ইন্ডিয়াটুডে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।