Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নড়াইলে বজ্রপাতে একজনের মৃত্যু

admin • 05 Oct 2023, 02:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নড়াইলে বজ্রপাতে একজনের মৃত্যু

নড়াইলের কালিয়ায় বজ্রপাতে আকরাম ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পাটেশ্বরি বিলে ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে। আকরাম ফকির ওই উপজেলার ফুলধাহ গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সকাল ৮টার দিকে কৃষক আকরাম ফকির পাশের পাটেশ্বরি বিলে ঘাস কাটতে যান।

এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বজ্রপাতের কারণে তার শরীরের বেশিরভাগ স্থানে পুড়ে গেছে।

 

বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।