Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নওগাঁয় মাদকসহ আটক ৪

admin • 03 Mar 2023, 11:52 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
নওগাঁয় মাদকসহ আটক ৪

নওগাঁর ধামইরহাটে পৃথক অভিযানে মাদকসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৩ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামইরহাট উপজেলার শিবপুর দেউলাপাড়া গ্রামের অঞ্জলী দাস (৩৫), জয়পুরহাট জেলার দোগাছী গ্রামের বাসিন্দা সুপল চন্দ্র বর্মণ (৪০), ধামইরহাট উপজেলার শিবপুর দেউলাপাড়া গ্রামের শ্রী পরিমল চন্দ্র দাস (৪১) ও পরিমলের স্ত্রী দিপ্তী (৩০)।

 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ধামইরহাট উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই হাজার ১৩০ লিটার চোলাই মদসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এমন তথ্যের ভিত্তিতেই তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

 

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।