Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে অর্ধশতাধিক আহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে অর্ধশতাধিক আহত

ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামের একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় এ সড়ক র্দুঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

ফায়ার সার্ভিস জানায়, রাতে প্রতিক সিরামিক্স নামের একটি কারখানা ছুটি শেষে পলাশ পরিবহনের একটি বাস শ্রমিকদের নিয়ে কালামপুর থেকে নবীনগরের উদেশ্যে রওনা হয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার আলদিন হাসপাতালে পাশে পৌঁছালে ওই শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা বলেন, রাতে স্থানীয়দের খবর ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। এসময় বাসের নিচে চাপা পড়ে হেলপার নিহত হয়েছে। এছাড়াও বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।