Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত, গ্রেপ্তার ৩

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত, গ্রেপ্তার ৩

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আদনান সাইদ রাকিবের নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।

 

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

 

এ ঘটনায় মো. সুমন ভূঁইয়া (২৫) এবং আরও দুই কিশোরকে আটক করা হয়। তাদের কাছ থেকে চাকু, অটোরিকশা ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি।

 

গত ১৬ জুলাই রাত সাড়ে ৯টায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব (১৮)।

 

ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি বলেন, আদনান ও তার বন্ধু রাইয়ান রাতে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে চা খাওয়ার জন্য গিয়েছিলেন।

 

ফেরার পথে রাত ১১টার দিকে মিরপুর রোড সংলগ্ন শেখ জামাল মাঠের পূর্বপাশে নার্সারির সামনে এলে ৪ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ দিতে বলে। রাইয়ান তার মোবাইল ফোন দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। আদনান মোবাইল ফোন না দিতে চাইলে ছিনতাইকারীরা চাকু দিয়ে গুরুতর আঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

 

গুরুতর আহত অবস্থায় আদনান রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদনানের বাবা ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।