Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ধাওয়া খেয়ে পানিতে ডুবে 'গরু চোরে'র মৃত্যু, আটক ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ধাওয়া খেয়ে পানিতে ডুবে 'গরু চোরে'র মৃত্যু, আটক ১

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়ায় পুকুরের পানিতে ডুবে মোশাররফ হোসেন (৪০) নামে এক চোরের মৃত্যু হয়েছে । উত্তেজিত জনতার কাছে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে মুকুল মিয়া (৩১) নামে আরেকজন চোর। গণধোলাইয়ে গুরুতর আহত চোরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ আটক গরু চোরকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃত গরু চোর মুকুল মিয়া রাজশাহী জেলার তানোর উপজেলার জব্বার আলীর ছেলে। মৃত চোর মোশাররফ হোসেন (৪০) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার বিনেন্দচী এলাকার অকুপ আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাদারগঞ্জ উপজেলার মহিষ বাথান এলাকার মধ্যপাড়া গ্রামে মাসুদের বাড়ি ও মৃত ইস্কান্দারে বাড়িতে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় টের পায় এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা চোরদের ধাওয়া করে। এ সময় পালাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোশাররফ হোসেন নামে এক চোর ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯ এ কল দিয়ে চোরদের পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

 

পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজন ও নিহত এক চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত চোরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব হক বলেন, নিহতের চোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক চোরকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।