Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

admin • 16 Apr 2023, 10:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার আদালতে ধর্ষণ মামলায় নুরুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে একলাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

 

 রবিবার (১৬ এপ্রিল) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম চকরিয়া ফাঁসিয়াখালীর ৩ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়া এলাকার বাসিন্দা জহির আহমদের ছেলে।

 

আদালতের অতিরিক্ত পিপি নুরুল ইসলাম সায়েম জানান, চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক শিশুকন্যাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে অভিযুক্তকে একমাত্র আসামি করে চকরিয়ায় একটি মামলা করেন। ২০২১ সালের ১৪ মার্চ মামলার চার্জ গঠন করার পর পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।

 

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এর স্পেশাল পিপি বদিউল আলম সিকদার বলেন, বাদী ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ শাস্তি দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।